ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে

২৩ জুন ২০২৬, ০৯:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তাসফিয়া ফাতেমা মাহি (১৭) এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জুন) ভোরে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রীপদ্দি গ্রামে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ফাতেমা মাহির বাবার নাম রুহুল আমিন।

আত্মীয়দের ভাষ্যমতে, প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে ওমর ফারুক (৩৫) সম্পর্কে নিহতের ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিকে উত্ত্যক্ত (ইভটিজিং) করে আসছিলেন। এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহি নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য আজিজুল ইসলাম জানিয়েছেন, লাশের ময়নাতদন্তে শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটকে আইনি প্রক্রিয়া চলছে।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬