গোল্ডেন বুটের লড়াইয়ের মেসির সঙ্গে আছেন যারা

২৩ জুন ২০২৬, ০৯:৪২ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৫০ PM
গোল্ডেন বুটের লড়াইয়ের দিন দাবিদার

গোল্ডেন বুটের লড়াইয়ের দিন দাবিদার © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের উন্মাদনার পারদ এখন সবচেয়ে উঁচুতে। হবে নাই বা কেনো? সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসির পায়ের জাদুতে যেই ঐশ্বরিক ফুটবল তারা দেখেছে গতকাল রাতে, তাতে উন্মাদনা সবচেয়ে উঁচুতে থাকবে এটাই স্বাভাবিক। এলএম টেনের সেই ম্যাচের পর গোল্ডেন বুট জেতার লড়াইটি ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর এক অধ্যায়ে রূপ নিতে যাচ্ছে। মাত্র দুই ম্যাচ শেষেই টুর্নামেন্টের সেরা স্ট্রাইকারদের গোলবন্যা বিশ্বমঞ্চে এক অনবদ্য লড়াইয়ের আবহ তৈরি করেছে।

গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ব লড়াইয়ের শীর্ষে রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ড। বিশ্বকাপ ইতিহাসের ৭২ বছরের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে প্রথম দুই ম্যাচ শেষেই তিন-তিনজন খেলোয়াড় ৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে এমন গোলবন্যা দেখা গিয়েছিল।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ১৬ গোল নিয়ে এতদিন নিজের দখলে রেখেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তবে এই আসরে নিজের প্রথম দুই ম্যাচেই সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৮ বছর বয়সি লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করার মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা এখন ১৮ (২৮ ম্যাচে)। চলতি আসরে আর্জেন্টিনার করা ৫টি গোলের সবকটিই এসেছে তার পা থেকে।

মেসির রেকর্ড গড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জবাব দেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আবহাওয়াজনিত কারণে দুই ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ইরাকের বিপক্ষে ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত জোড়া গোল করেন এমবাপ্পে। এই ২ গোলের সৌজন্যে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা দুটি গোল্ডেন বুট জেতার রেকর্ডে চোখ রাখছেন এই ফরাসি তারকা।

উদ্বোধনী দিনে জোড়া গোল করা হ্যারি কেইন আজ মঙ্গলবার ঘানার বিপক্ষে মাঠে নামার আগেই গোলবন্যার এই উৎসবে যোগ দেন ম্যানচেস্টার সিটির ২৫ বছর বয়সি নরওয়েজিয় স্ট্রাইকার আর্লিং হলান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে শেষ ৩২-এ (নকআউট পর্ব) নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের প্রথম বিশ্বকাপেই টানা দুই ম্যাচে জোড়া গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে তার গোল সংখ্যা এখন ৫৯।

ফুটবল পণ্ডিতদের মতে, নতুন ৪৮ দলের বিশ্বকাপ ফরম্যাট এবং বাড়তি নকআউট রাউন্ডের কারণে এবার এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার বড় সুযোগ তৈরি হয়েছে। ১৯৫৮ সালের বিশ্বকাপে এক আসরে ফ্রান্সের জাস্ট ফন্টেইনের করা সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড স্পর্শ করার লক্ষ্য রয়েছে এই চার স্ট্রাইকারেরই।

মেসি-এমবাপ্পেদের এমন গোলবন্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান মজা করে বলেন, ‘মেসি, এমবাপ্পে বা হলান্ডের মতো খেলোয়াড়দের পারফরম্যান্স দেখাটা মাঝেমধ্যে বেশ বিরক্তিকর! কারণ তারা প্রতি ম্যাচেই গোল করবে—এটা একদম অনিবার্য।’

মাঠের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকে এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘লিও (মেসি) সব সময়ই গোল করে এসেছে এবং করবে। আমি যদি তাঁর গোলের দিকে তাকিয়ে থাকি, তবে আমার ওপর বাড়তি চাপ তৈরি হবে। আমার মূল লক্ষ্য ফ্রান্সকে আবারও বিশ্বকাপ জেতানো, আর দলকে জেতাতে গেলেই গোলগুলো এমনিতেই আসবে।’

অন্যদিকে, নরওয়ের কোচ স্টেল সলবাকেন হলান্ডের প্রশংসা করে বলেন, ‘হলান্ড ফ্রান্স বা আর্জেন্টিনার মতো পরাশক্তি দলে খেলে না, সে খেলছে নরওয়ের হয়ে। সেই হিসেবে বিশ্বমঞ্চে টানা দুই ম্যাচে জোড়া গোল করাটা প্রমাণ করে সে এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার।’ আজ মঙ্গলবার ইংল্যান্ডের হ্যারি কেইন ঘানার বিপক্ষে গোলসংখ্যা আরও বাড়িয়ে এই দৌড়কে কতটা জমিয়ে তোলেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীভাঙনের ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চয়তায় ১০৫ শিক্ষার…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9