পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

২৩ জুন ২০২৬, ০১:২৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩২ PM
১২ বছর পর বিশ্বকাপে গ্রুপ পর্বে জিতল আলজেরিয়া

১২ বছর পর বিশ্বকাপে গ্রুপ পর্বে জিতল আলজেরিয়া © সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নিয়েছে আফ্রিকার এ দলটি। বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার এই জয় এসেছে দীর্ঘ ১২ বছর পর।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ম্যাচে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয় ছিল উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান। এর ফলও পায় তারা প্রথমার্ধে। ম্যাচের ৩৬তম মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে জালের দেখা পান নিজার আল রুশদান। তার সেই গোলে বিশ্বকাপে প্রথমবারের মতো লিড নেয় জর্ডান। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

তবে প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আলজেরিয়াও। এক পর্যায়ে একা গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন রিয়াদ মাহরেজ। কিন্তু জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত করেন।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হয় নাদির বেনবুয়ালিকে। ৬৯তম মিনিটে মাহরেজের নেওয়া কর্নার থেকে আসা বলে দারুণ এক হেডে গোল করে সমতা ফেরান তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি ছিল তার মাত্র পঞ্চম ম্যাচ, আর জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আলজেরিয়া। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৮২তম মিনিটে আমিন গোরির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় দলটি। এরপর বাকি সময় জর্ডান আর ম্যাচে ফিরতে না পারলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া।

আরও পড়ুন : বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো

আলজেরিয়ার জন্য এই জয় শুধু তিন পয়েন্টের নয়, ইতিহাসেরও। ২০১৪ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারানোর পর বিশ্বকাপের মঞ্চে আর কোনো জয় পায়নি উত্তর আফ্রিকার দেশটি। দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর জর্ডানকে হারিয়ে সেই খরা কাটাল তারা। আফ্রিকার অন্যতম সফল দল আলজেরিয়া প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৮২ সালে। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ২০১৪ আসরে শেষ ষোলোতে ওঠা। সেবার শক্তিশালী জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে রেখেছিল তারা। এছাড়া দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপাও জিতেছে দেশটি।

তাই জর্ডানের বিপক্ষে এই জয় শুধু নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখেনি, বরং বিশ্বকাপের মঞ্চে দীর্ঘদিনের হতাশাও দূর করেছে ডেজার্ট ফক্সেস খ্যাত আলজেরিয়ার। গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেলে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে আফ্রিকার প্রতিনিধিদের।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence