মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

২৩ জুন ২০২৬, ০৬:১৯ AM
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা © সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে মহাকাব্যিক গোলটির মাধ্যমে ফুটবল বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের দীর্ঘদিনের রেকর্ড। তবে নিজের এই রাজত্ব হারানোর পর এতটুকুও আক্ষেপ নেই ক্লোসার, বরং রেকর্ডটি মেসির মতো একজনের হাতে ভাঙায় দারুণ খুশি সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকা।

রেকর্ড ভাঙার বিষয়ে নিজের উদারতা প্রকাশ করে সাবেক এই জার্মান গোলমেশিন বলেছিলেন, “আমি আশা করছি এই টুর্নামেন্টেই আমার রেকর্ডটি ভেঙে যাবে। আর এতে আমার কোনো আপত্তি নেই। রেকর্ড তো একদিন না একদিন ভাঙার জন্যই গড়া হয়, আর মেসি যদি সেটা করে তবে তাকে স্বাগত। আমি শুরু থেকেই মেসির একজন অন্ধ ভক্ত। ও স্রেফ একজন জিনিয়াস।”

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে এই ক্লোসার জার্মানির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজের অধরা ট্রফি উঁচিয়ে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এবার ২০২৬ বিশ্বকাপে এসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দলকে টেনে তোলার পাশাপাশি ক্লোসার সেই ঐতিহাসিক রেকর্ডও নিজের করে নিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই জাদুকর।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬