সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে

২৩ জুন ২০২৬, ০৮:৩৬ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ AM
নরওয়ে-সেনেগাল ম্যাচ

নরওয়ে-সেনেগাল ম্যাচ © সংগৃহীত

২৮ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৩২ দলের রাউন্ড নিশ্চিত করেছে ইউরোপের দলটি। সোমবার (২২ জুন) নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নরওয়ে। শেষ দিকে আর্লিং হলান্ডের দুর্দান্ত একক প্রচেষ্টাও ম্যাচে তাদের আধিপত্যের চিত্র ফুটিয়ে তোলে। ৮৯তম মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে সুযোগ তৈরি করেন তিনি। যদিও অস্কার ববের শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৪৩তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুল পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে গোল করেন বদলি ডিফেন্ডার মার্কুস পেদারসেন। প্রথমার্ধ শেষ হয় নরওয়ের ১-০ ব্যবধানের লিড নিয়ে।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। ৪৮তম মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ শেষ করে গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা। তবে পাঁচ মিনিট পরই একটি গোল শোধ দেয় সেনেগাল। সাদিও মানের পাস থেকে জালে বল পাঠান ইসমাইল সার।

৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হলান্ড। সেনেগালের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে প্যাট্রিক বার্গের পাস পেয়ে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের একটি বিশেষ কীর্তিতেও নাম লেখান হলান্ড। বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই একাধিক গোল করা ষষ্ঠ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। চলতি আসরে দুই ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। এছাড়া নরওয়ের জার্সিতে টানা ১২ ম্যাচে গোল করার কৃতিত্বও দেখিয়েছেন এই ফরোয়ার্ড। সর্বশেষ ছয় ম্যাচে প্রতিটিতেই করেছেন অন্তত দুই গোল।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমায় সেনেগাল। নরওয়ের বক্সে জটলার মধ্যে থেকে গোল করেন ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। অতিরিক্ত নয় মিনিট সময় দেওয়া হওয়ায় ম্যাচে ফেরার আশা জেগেছিল আফ্রিকান দলটির। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা। বরং বাকি সময়ে নরওয়ে আরও দুটি ভালো সুযোগ নষ্ট করে।

এদিকে ‘আই’ গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। একই দিনে ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। সমান ম্যাচে সমান ছয় পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছিল নরওয়ে। এরপর দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপের মূল পর্বে দেখা যায়নি দলটিকে। প্রত্যাবর্তনের আসরেই আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়ে স্মরণীয় এক অর্জন গড়ল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

নিখোঁজের দু’দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence