৩৬ শিশুর এক মাসের খাবার দিল ২৪তম বিসিএস ফোরাম

২২ মে ২০২০, ০৮:৩০ AM

মহামারি করোনা পরিস্থিতিতে সঙ্কটে পড়া জামালপুরের অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রের ভাগ্যবিড়ম্বিত ৩৬ জন শিশুর জন্য পুরো এক মাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন জামালপুরের ২৪তম বিসিএস ফোরামের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তারা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রটিতে হাজির হলে শিশুরা খুব খুশি হয়।

আশ্রয় কেন্দ্রের শিশুদের উদ্দেশে স্বাস্থ্য সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে ২৪তম বিসিএস ফোরামের অন্যতম সদস্য জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সদস্য সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালিসহ অন্যান্য সদস্যরা আশ্রয় কেন্দ্রের শিশু ও কেন্দ্র ব্যবস্থাপকের কাছে খাদ্যসামগ্রীগুলো হস্তান্তর করেন। একই সঙ্গে আসছে ঈদুল ফিতর উপলক্ষে কিছু ঈদের খাদ্যসামগ্রীও উপহার দেন তারা। নিজেদের বেতনের টাকা থেকে এই খাদ্য সহায়তা দিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পুরো এক মাস খেতে পারবে এমন খাদ্যসামগ্রীগুলো হলো- ২৫০ কেজি চাল, পাঁচ কেজি বুটের ডাল, পাঁচ কেজি চিনি, ১৫ লিটার সয়াবিন তেল, তিন লিটার নারিকেল তেল, ১০ কেজি আলু, ১০ কেজি পেঁয়াজ, ছয় কেজি লবণ, দুই ডজন সাবান, তিন কেজি ডিটারজেন্ট পাউডার ও পাঁচ কেজি বিভিন্ন মসল্লা। এছাড়াও ঈদের দিনের জন্য দেওয়া হয় পাঁচ কেজি আতপ চাল, সাত প্যাকেট সেমাই, বড় চার প্যাকেট নুডুলস ও আধা কেজি গুঁড়ো দুধ।

এসব খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ও মাদারগঞ্জের এ এইচ জেড সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সহ-সভাপতি ও জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, অপরাজেয় বাংলাদেশের আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬