গণস্বাস্থ্যের কিটে দিনে ৫০ হাজার টেস্ট হবে: ডা. জাফরুল্লাহ

২০ মে ২০২০, ০৩:১৪ PM

গণস্বাস্থ্যের কিট দিয়ে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার কোভিড-১৯ টেস্ট করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। তবে এজন্য আগে সরকারের অনুমোদন পেতে হবে। তাছাড়া গণস্বাস্থ্যকে কিট প্রস্তুতে ৫০ কোটি টাকা অর্থও সাহায্য করতে হবে।

বুধবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে তিনি একথা বলেন।

জাফরুল্লাহ বলেন, জাতি কঠিন সময়ে আছে, গণস্বাস্থ্যের কিট সরকারকে অনেকাংশে সাহায্য করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিএসএমএমইউ) কাজ শুরু করেছে। আমলাতান্ত্রিকতায় গণস্বাস্থ্যের কিট অনুমোদনে বিলম্ব হচ্ছে।

আরো পড়ুন: ঢাকা ছাড়তে চাইলে রাস্তাতেই রাখা হবে, ঈদ সেখানেই হবে

এদিকে বিএসএমএমইউতে ৪০০ কিটের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে আরও ৬০০ কিট পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কিটের সমন্বয়কারী ডা. মহিবুল্লাহ খন্দকার।

এর আগে ১৩ মে বুধবার গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিএসএমএমইউতে গিয়ে কিট জমা দেন। প্রথম দফায় ২০০ কিট পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬