আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় প্লাজমা থেরাপি

২০ মে ২০২০, ১২:৪৩ PM

© সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় ও করোনাযুদ্ধে একটি বড় হাতিয়ার হয়ে উঠতে পারে প্লাজমা থেরাপি। গুরুতর রোগীদের সুস্থ হয়ে ওঠা ত্বরান্বিত করার প্রমাণ মিলেছে এরই মধ্যে। করোনাজয়ীরা প্লাজমাদানে এগিয়ে এসেছেন। কিন্তু এখনও আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় এ চিকিৎসা পদ্ধতি।

বিশ্ব করোনা ভাইরাস মোকাবেলায় এর কার্যকরী কোনো কিছুই তৈরি হয় নি। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। বিশেষ করে মারাত্মক রোগীর ক্ষেত্রে মিলেছে বিস্ময়কর সাফল্য। সে পথে এখন হাঁটছে বাংলাদেশও। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি আনুষ্ঠানিকভাবে প্লাজমা সংগ্রহ শুরু করেছে। চিকিৎসক, সাংবাদিক, সেনা সদস্যসহ বেশ কয়েকজন কোভিডজয়ী প্লাজমা দান করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমতি মিললেই প্লাজমা থেরাপি শুরু করবে ঢাকা মেডিকেল।

পরিস্থিতিতে ডিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম নাসির উদ্দিন বলেন, যারা রিসার্স করছে এবং যারা বিষয়টা হ্যান্ডেল করছে তারা যখন অ্যাডভান্সড করবে তখন সেটা অ্যাপ্রুভ করা হবে। এখনওতো আমরা শুরু করি নাই।

এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্কয়ার হাসপাতালে প্লাজমা থেরাপিতে মিলছে সফলতার আভাস।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬