করােনাভাইরাস

আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা গৌরবের ব্যাপার: ট্রাম্প

২০ মে ২০২০, ১১:৪৭ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন্য গৌরবের ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) করোনাকালীন প্রথম কেবিনেট মিটিংয়ে অংশ নিয়ে হোয়াইট হাউজে তিনি এ কথা বলেন। বিবিসির খবর।

কেবিনেট মিটিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের করোনা টেস্ট পদ্ধতি অন্য যে কোনো দেশের তুলনায় উন্নত হওয়ার কারণেই এত এত আক্রান্তের ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি। সেদিক থেকে আমাদের এই অর্জন গর্ব করার মতই।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যখন আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানের বিষয়টি প্রচার করা হয়, তার সঙ্গেই যেনো টেস্টের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে– সে বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন লাখ নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত তারা মোট এক কোটি ২৬ লাখ করোনা টেস্ট করিয়েছে।

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬