বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহের নির্দেশ

১৮ মে ২০২০, ০৩:৩৫ PM

© ফাইল ফটো

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের প্রযোজনীয় পিপিই, গ্লাভস, সার্জিকাল মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ( ১৮ মে) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

ভার্চুয়াল আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্ট দুই দফা নির্দেশনা দিয়ে মামলাটি শুনানির জন্য রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন।

এর আগে গত ১১ মে এ বিষয়ে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আজ এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

শিক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে প্রক্টর বরাবর ঢাবি ছাত্রশিবি…
  • ২৩ জুন ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬