কাতারে মাস্ক না পরলে ৩ বছরের কারাদণ্ড!

১৭ মে ২০২০, ০৫:০৮ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ডের বিধান করেছে দেশটির সরকার। সেই সঙ্গে গুণতে হবে জরিমানাও।

এখন পর্যন্ত কোনো দেশেই এমন শাস্তির ব্যবস্থা করা হয়নি। মাস্ক না পরার জন্য কাতারেই বিশ্বের সবচেয়ে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

দেশজুড়ে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে কাতার প্রশাসন। উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬