হাসপাতাল থেকে পালালো আইসোলেশনে থাকা যুবক!

১৬ মে ২০২০, ০৮:১৭ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক (২২) পালিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে পালিয়ে যাওয়া রোগীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছে তারা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই রোগী মেডিকেলের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। ১৩ মে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার আগেই শুক্রবার দুপুরে সেবিকা গিয়ে ওই রোগীর কক্ষ ফাঁকা দেখতে পান।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই রোগী পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন পরিচালক।

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬