চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

১৫ মে ২০২০, ০৩:৫৫ PM

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নঈমুল হক (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

এসময় তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়া এক পুলিশ সদস্য শুক্রবার দুপুরে মারা গেছেন।

এ পুলিশ সদস্য ছাড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সলিল বিশ্বাস নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে মারা যান বলে জানান ডা. আব্দুর রব।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনস্টেবল নঈমুল হক। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

নঈমুল হক সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ির বাসিন্দা।

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬