করোনায় আক্রান্ত বাংলাদেশের আরও এক সাবেক ক্রিকেটার!

১৫ মে ২০২০, ০৩:২৯ PM

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আতঙ্কে থমকে পুরো বিশ্ব। বাংলাদেশেও এর প্রকোপ কম নয়। দেশে ধীরে ধীরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে লকডাউন শিথিল করার পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সজীবই নন, তার মায়েরও করোনা পজেটিভ এসেছে। সজীব সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। এরপর স্থানীয় প্রশাসন বাড়িটি লকডাউন করে রাখে। এখন মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন সজীব।

সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারিপুরে পাঠাতে আগ্রহী। এজন্য জেলা প্রশাসনের অনুমতির অপেক্ষা করছেন। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজীব একটি বেসরকারির প্রতিষ্ঠানে কাজ করছেন। তার পরিবারের ওপর করোনার ছায়া নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬