ভাড়াটিয়া করোনায় আক্রান্ত, বাড়ি ছাড়লেন মালিক

১৫ মে ২০২০, ১০:৫৯ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাড়ির ভাড়াটিয়া। বাসায় আইসোলেশনে থাকার পর্যাপ্ত সুবিধা না থাকার কারণে এবার বাড়িওয়ালা নিজের বাসা ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে উঠেছেন আক্রান্ত ভাড়াটিয়ার জন্য। দেশে করোনা নামক এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিকতার এমন গল্পের জন্ম দিয়েছেন রাজধানীর কলাবাগানের এক বাড়ির মালিক।

গল্পটা সেই যে বাড়ি থেকে বের করে দেয়া দম্পতির বাড়ির এক কিলোমিটারের মধ্যে, একই এলাকায়। এ দম্পতিকে বাসায় তুলতে কলাবাগান থানার যে পুলিশ সদস্যরা কাজ করেছেন, তাদেরই একজন এবার করোনা ভাইরাসে আক্রান্ত।

নর্থ সার্কুলার রোডের ৫ নম্বর বাড়ি। ৪ তলায় থাকেন পুলিশের এএসআই মাসুদ রানা। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর হোম আইসোলেশনে। বাসায় স্ত্রী আর দুই শিশুসন্তানসহ বাস। একটি মাত্র টয়লেট, তাই কার্যত আইসোলেশন কার্যকর করা সম্ভব নয়। এ অবস্থায় এগিয়ে আসেন বাড়িওয়ালা। নিজের পুরো বাসা মাসুদের আইসোলেশনের জন্য ছেড়ে দেন তিনি।

কলাবাগান থানা এএসআই মাসুদ রানা বলেন, বিশাল একটা টেনশনের মধ্যে পরিবার নিয়ে ছিলাম। এসময় বাড়িওয়ালা ফোন দিয়ে বললেন, আপনি দোতলায় এসে থাকেন। আমার থাকার ফ্ল্যাটটি আমি ছেড়ে দিচ্ছি। সেখানে আমাকে আইশোলেশনে থাকতে বললেন।

এদিকে বাড়ির মালিক মনে করছেন, এমন পরিস্থিতিতে সবাইকে এখন এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যেহেতু আমার আছে, তাই সহযোগিতা করাই যায়।

স্থানীয়দের কাছে এমন মানবিকতা সবার হৃদয় ছুঁয়ে গেছে।

 

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬