স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন

২৪ জুন ২০২৬, ১০:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:৪৪ PM
কানাডায় আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে করুন আবেদন

কানাডায় আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে করুন আবেদন © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি। "আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপ"-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় স্কলারশিপ লাভের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস রয়েছে বার্নাবি, সারে ও ভ্যাঙ্কুভারে। ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে ১০০টির বেশি স্নাতক ও ৪৫টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে। ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এখানে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে।

সুযোগ-সুবিধা

প্রতি সেমিস্টারে যোগ্য শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিক সহায়তা লাভের সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের ন্যূনতম ১২ ইউনিটের গ্রেডভিত্তিক কোর্স সম্পন্ন করতে হবে। আবেদন সেমিস্টারে অন্তত ১২ ইউনিটের নিয়মিত গ্রেডভিত্তিক কোর্সে নিবন্ধিত থাকতে হবে। এছাড়া ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

*অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা

ফল ২০২৬: ১–১২ জুলাই ২০২৬ ও ২৬ আগস্ট–১৩ সেপ্টেম্বর ২০২৬।

স্প্রিং ২০২৭: ২৮ অক্টোবর–৮ নভেম্বর ২০২৬ ও ২৩ ডিসেম্বর ২০২৬–১৭ জানুয়ারি ২০২৭।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬