স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিমা সুলতানা

১৩ মে ২০২০, ০৪:৪৩ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আইসোলেশনে থাকায় তার স্থলে ভারপ্রাপ্ত ডিজি’র দায়িত্ব পালন করছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুধবার (১৩ এপ্রিল) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি নিজেই এ কথা জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। যদিও আমি এখন মহাপরিচালকের দায়িত্ব পালন করছি।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকায় অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসোলেশন শেষে তিনি আবার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬