করোনায় অবসরপ্রাপ্ত ও কর্মরত ৬ সেনা সদস্যের মৃত্যু

১১ মে ২০২০, ১১:৩৪ PM

© প্রতীকী ছবি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/বেসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে এখন পর্যন্ত ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ভর্তি থাকা অপর সব রোগী সুস্থ রয়েছেন বলে সোমবার (১১ মে) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার (১১ মে) পর্যন্ত মারা যাওয়া ছয়জন রোগীর মধ্যে চারজন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং দুজন কর্মরত সেনা সদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে দশটি আরটি-পিসিআর মেশিন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচগুলোতে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলে আইএসপিআরের পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬