শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল

২৫ জুন ২০২৬, ০১:১৯ AM
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল

শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল © সংগৃহীত ও সম্পাদিত

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার ব্রাজিল-স্কটল্যান্ড দ্বৈরথ। বিশ্বমঞ্চে ব্রাজিল ও স্কটল্যান্ড শেষবার যখন মুখোমুখি হয়েছিল, তখন ফুটবল বিশ্ব বুঁদ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রোমাঞ্চে। স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক লড়াইয়ে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। 

ম্যাচের শুরুতেই সিজার সাম্পাইওর গোলে সেলেসাওরা এগিয়ে গেলেও পেনাল্টি থেকে গোল করে স্কটল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন জন কলিন্স। তবে শেষ মুহূর্তে স্কটিশ ডিফেন্ডার টম বয়েডের একটি আত্মঘাতী গোল সে যাত্রায় ব্রাজিলের নাটকীয় জয় নিশ্চিত করে।

দীর্ঘ ২৮ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ ২৫ জুন আবার মুখোমুখি হচ্ছে এই দুই ফুটবল জাতি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। 

অতীত পরিসংখ্যান অবশ্য পুরোপুরি ব্রাজিলের পক্ষে কথা বলছে; এর আগে আন্তর্জাতিক ফুটবলে মোট ১০ বারের দেখায় ৮ বারই জিতেছে সেলেসাওরা এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে, যার অর্থ ব্রাজিলের বিপক্ষে এখনো কোনো জয়ের স্বাদ পায়নি স্কটল্যান্ড।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬