বুকে ব্যথা নিয়ে দিল্লির হাসপাতালে মনমোহন সিং

১১ মে ২০২০, ১১:৪২ AM

© ফাইল ফটো

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। রোববার (১০ মে) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তির পর বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, গত রাতে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। এ সময় ৮৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ডে ভর্তি করানো হয়।

তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, তার অন্য সব প্যারামিটার ভালো আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যসভায় রাজস্থান থেকে নির্বাচিত বর্তমান পার্লামেন্টের একজন বিরোধী দলীয় সিনিয়র নেতা তিনি। আর ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬