ঢামেকে করোনা ইউনিটে ৯ দিনে ৯১ জনের মৃত্যু

১১ মে ২০২০, ১১:০০ AM

© ফাইল ফটো

গত ৯ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের করোনা ওয়ার্ডে ৯১ জনের মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে (শনিবার) সেখানে করোনা আক্রান্ত ও সাসপেকটেড রোগী ভর্তি শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত সেখানে ৮৯ জন ভর্তি রোগী মারা যান। আর দুজন মারা যান জরুরি বিভাগে। মোট মৃতের সংখ্যা ৯১। এদের মধ্যে সাতজন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সংখ্যাটি আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে মৃত্যুর সংখ্যা নয়দিনে অনেক। এদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে তারা এখানে আসছে। যে রোগীগুলো মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত নয়দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৯১ জন। গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে কোভিড রোগী ভর্তির কর্যক্রম। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী রোববার পর্যন্ত ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১৯৫ জন। এর মধ্যে আইসিউতে আছে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিল প্রায় ৬০০ জন।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬