চীনের বিরুদ্ধে অভিযোগ নাকচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

০৫ মে ২০২০, ১২:৪৩ PM

বিশ্বে করোনা ইস্যুতে চীনের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ্এইচ্ও)। করোনাভাইরাস সৃষ্টি এবং ছড়ানো নিয়ে চীনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউ্এইচ্ও স্পষ্ট জানিয়ে দিল, আমেরিকা যতই চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ব খাড়া করুক, নিজেদের দাবির স্বপক্ষে কোনও যুক্তি তারা দেখাতে পারেনি।

করোনা মহামারি নিয়ে চীন আর আমেরিকার টানাপড়েন নতুন কিছু নয়। এর আগে বারবার তথ্য গোপনের অভিযোগে চীনের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলে এ নিয়ে দরবারও করেছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত, চীনের ভুলেই আজ গোটা বিশ্ব বিপদে। উহানের গবেষণাগারেই যে কোভিড ভাইরাসের জন্ম তার প্রমাণ তাঁর কাছে রয়েছে। তিনি নিজে সেই প্রমাণ দেখেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প।

ডব্লিউ্এইচ্ও বলছে, আমেরিকার কাছে যদি প্রমাণ থেকে থাকে তাহলে তা তাঁদের হাতে তুলে দেওয়া হোক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি সংক্রান্ত বিভাগের প্রধান মাইকেল রায়ান বলছেন, আমাদের কাছে এটা এখনও শুধুই অনুমান। চীনের গবেষণাগারে এই ভাইরাসের জন্ম হয়েছে এ সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য বা প্রমাণ মার্কিন সরকার আমাদের দেয়নি।

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকার কাছে থেকে এই ধরনের প্রমাণ পেতে ‘অত্যন্ত আগ্রহী।

মাইকেল রায়ান বলছেন, যদি সত্যিই তথ্য এবং প্রমাণ থেকে থাকে তাহলে আমেরিকা সরকার ঠিক করুক কবে কোথায় সেটা জনসমক্ষে আনবে।

হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬