একদিনের ব্যবধানে দেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

০৪ মে ২০২০, ০২:৩০ PM

© প্রতীকী ছবি

দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পূর্বের সব রেকর্ড ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬৮৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল রবিবার ছিল এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যা সংখ্যায় ৬৬৫ জন।

একদিনের ব্যবধানে দেশে আজ সোমবার করোনা আক্রান্তের নতুন রেকর্ড গড়ল। দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। 

 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩১৫ জনের আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৬০ জনের। নমুনা পরীক্ষায় ৬৮৮ জন শনাক্ত হয়েছেন। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো ১০ হাজার ১৪৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দেশে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তেই থাকে।

১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬