করোনা নেগেটিভ হওয়ার পরও হতাশায় এসবির কনস্টেবলের আত্মহত্যা!

০৪ মে ২০২০, ১২:১২ PM

© সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন (৪০) আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকালে খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/ নম্বর বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন কন্সটেবল তোফাজ্জল হোসেন । গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

মশিউর রহমান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হয়ে বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬