ন্যাম ফ্ল্যাটে করোনার হানা, আক্রান্ত এক সাংসদ

০১ মে ২০২০, ১০:৩৮ PM

© ফাইল ফটো

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এবার এই ভাইরাসের শিকার হয়েছেন দেশের একজন সংসদ সদস্য। আজ শুক্রবার বিকালে আওয়ামী লীগ দলীয় ওই সাংসদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। 

৬৫ বছর বয়সী নওগাঁ জেলার এই সাংসদ বর্তমানে সংসদ সদস্য ভবনের (ন্যাম ফ্ল্যাট) বাসায় কোয়ারেন্টিনে আছেন। বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক গণমাধ্যমে জানান, আজ ওই সাংসদের রিপোর্ট পজিটিভ এসেছে। কীভাবে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য জানান, তার জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।

‘আনচেলত্তি আমাকে উপহার দিতে বাধ্য!’ — ম্যাচ শেষে ভিনিসিয়াসে…
  • ২৫ জুন ২০২৬
মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬