পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২৫ জুন ২০২৬, ০৮:০৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশু দুটি গ্রামের জাহিদুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। শিশু দুটির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ঘটনার পর পশ্চিম ছাপড়হাটী গ্রামে নেমে আসে শোকের মাতম। দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যেতে দেখা যায় স্বজনদের। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬