রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের

২৫ জুন ২০২৬, ০৮:১২ AM
 ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র © টিডিসি ফটো

চলতি বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে যেন এক অপ্রতিরোধ্য ও ঐতিহাসিক গতিতে ছুটছেন ভিনিসিয়াস জুনিয়র। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি কেবল দলকে শেষ ৩২-এই তোলেননি, বরং নাম লিখিয়েছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের একদম শীর্ষ পাতায়।

চলতি বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষেই ভিনির নামের পাশে এখন শোভা পাচ্ছে ৪টি গোল। এর মাধ্যমে বিশ্বকাপের একটি একক গ্রুপ পর্বে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল করার অনন্য রেকর্ডে যৌথভাবে ভাগ বসালেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।

সেলেসাওদের গৌরবময় ফুটবল ইতিহাসে এর আগে বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বে ৪টি গোল করার এই কীর্তি ছিল মাত্র তিনজনের—১৯৭০ সালের বিশ্বকাপে জাইরজিনহো, ২০০২ সালের বিশ্বকাপে রোনালদো নাজারিও এবং সর্বশেষ ২০১৪ সালের ঘরোয়া বিশ্বকাপে নেইমার জুনিয়র। কিংবদন্তিদের এই তালিকায় এবার যুক্ত হলো ভিনিসিয়াসের নামও। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখে ভিনিসিয়াস এখন হেক্সা মিশনের সবচেয়ে বড় ট্রাম্পকার্ড, যা নকআউটের আগে প্রতিপক্ষ দলগুলোর জন্য এক বড় সতর্কবার্তা।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9