গুরুতর রোগীর হাসপাতালে ভর্তি সমন্বয় করবে স্বাস্থ্য অধিদপ্তর

০১ মে ২০২০, ০৪:০৭ PM

© ফাইল ফটো

সরকারি বা বেসরকারি হাসপাতালে সঙ্কটজনক কোন রোগী কোভিড নাইনটিন আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোন কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, তাহলে ওই রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড নাইনটিন সম্পর্কিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনে ফোন করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশে বলা হয়েছে, এধরনের ঘটনার ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমান রেখে হটলাইনে ফোন করে ওই রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে ফলপ্রসু পরামর্শ নিতে হবে।

নিয়ন্ত্রণ কক্ষ এক্ষেত্রে রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করবে। সম্প্রতি সর্দি কাশি জ্বর ইত্যাদি নিয়ে হাসপাতালে গেলে সরকারি ও বেসরকারি কোন হাসপাতালই রোগী ভর্তি করতে চাইছে না বা তাদের চিকিৎসা হচ্ছে না এমন কিছু অভিযোগ উঠেছে।

প্রাণঘাতী ভাইরাসকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো ৮ হাজার ২৩১ জন।

কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে অধিদপ্তর 
  • ২৯ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের ‘মেঘ চুরি’ করছে যুক্তরাষ্ট্র?
  • ২৯ এপ্রিল ২০২৬
ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
  • ২৯ এপ্রিল ২০২৬
বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬