মাকে ফিরে পেল শিশু, দুদিন আগে করোনায় মৃত ঘোষিত

০১ মে ২০২০, ০২:৩৪ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে মারা যাওয়ার দুইদিন পর আবারো বেঁচে উঠলেন এক নারী। সেই সাথে এক ১১ বছর বয়সী শিশু ফিরে পেলো তার মাকে। হাসপাতালের ভুলের কারণে করোনা আক্রান্ত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। এর দুইদিন পর হাসপাতাল থেকে ফোন করে আবার তাকে জীবিত ঘোষণা করা হয়। নিজেদের এই মারাত্বক ভুলের জন্য ক্ষমা চেয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

মৃত মাকে ফিরে পেয়ে বাকরুদ্ধ ১১ বছর বয়সী ওই শিশু। পরিবারের সদস্যরা বলছে, এরই মধ্যে শেষকৃত্যের সব আয়োজন শেষ করেছিল তারা। জানায়, বৃদ্ধাশ্রমে চাকরি করত ওই নারী। ওইখান থেকে তার শরীরে করোনার জীবাণু আসে।

এরপর তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। তার চিকিৎসার জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়। এর দুই ঘন্টা পরেই হাসপাতাল থেকে ফোন আসে সে মারা গেছে। এর দুইদিন পরে মৃত ওই নারীর ভাই হাসপাতালে গেলে তাকে বুঝিয়ে সব বলা হয়। হাসপাতারে অনেক কাজের চাপের কারণে এ ধরণের ভুল হয়েছে বলে বলছে কতৃপক্ষ। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন তারা।

এরই মধ্যে জার্মানীতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১০ মে পর্যন্ত করেছেন চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল।

কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে অধিদপ্তর 
  • ২৯ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের ‘মেঘ চুরি’ করছে যুক্তরাষ্ট্র?
  • ২৯ এপ্রিল ২০২৬
ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
  • ২৯ এপ্রিল ২০২৬
বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬