করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

০১ মে ২০২০, ০২:১৬ PM

© প্রতীকী ছবি

প্রাণঘাতী ভাইরাসকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো ৮ হাজার ২৩১ জন। আজ শুক্রবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। 

গত ২৪ ঘন্টার ব্যবধানে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল ৫ জনের মৃত্যু, আর নতুন ৫৬৪ জনের দেহে এই ভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৮ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। 

তিনি বলেন, নমুনা পরীক্ষায় ৫৭১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুইজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।

এছাড়া, করোনাভাইরাস থেকে আরও ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি। এ নিয়ে মোট ১৭৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।  গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দেশে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তেই থাকে।

কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে অধিদপ্তর 
  • ২৯ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের ‘মেঘ চুরি’ করছে যুক্তরাষ্ট্র?
  • ২৯ এপ্রিল ২০২৬
ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
  • ২৯ এপ্রিল ২০২৬
বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬