করোনায় আক্রান্ত ছাড়াল ৩৩ লাখ!

০১ মে ২০২০, ১১:১১ AM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে এর আক্রান্তের সংখ্যা। তবে শুধু আক্রান্ত ছাড়াও এরই মধ্যে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে বেশকিছু দেশে। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ৩৫ জন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জন।

বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭৫৪ জনের মধ্যে। এদের মধ্যে ১৯ লাখ ৮৩ হাজার ৮১০ জনের সংক্রমণ মৃদু এবং ৫০ হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৫৬ জন। দেশটিতে
এখন করোনায় মৃত্যু কিছুটা কম হলেও গত কিছুদিন আগেও মৃত্যুমিছিলে পরিণত হয়েছিল।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১৬০ জন।

‘আনচেলত্তি আমাকে উপহার দিতে বাধ্য!’ — ম্যাচ শেষে ভিনিসিয়াসে…
  • ২৫ জুন ২০২৬
মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬