করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ!

২৯ এপ্রিল ২০২০, ০৯:০২ AM

© ফাইল ফটো

বিশ্বে ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা আইআরসি। বড় ধরনের মহামারি এড়াতে আফগানিস্তান ও সিরিয়ার মতো ভঙ্গুর দেশগুলোতে দ্রুত অর্থ সহায়তা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। করোনা মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার সময় ফুরিয়ে আসছে বলে ধারণা করছে আইআরসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে আইআরসি’র এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের সংঘাত কবলিত এবং অস্থিতিশীল দেশগেুলোতে এই ভাইরাস ত্রিশ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে বলে সতর্ক করেছে আইআরসি। সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেছেন, সতর্ক হওয়ার জন্য এসব সংখ্যা যথেষ্ট হওয়া উচিত। মানবিক সহায়তার ক্ষেত্রে যেকোনও বাধা অপসারণে সরকারগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আইআরসি সারা বিশ্বেই মানবিক সহায়তা দিয়ে থাকে। গ্রুপটি বলছে, মহামারি বৃদ্ধির ক্ষেত্রে কিছু ফ্যাক্টর ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে বাড়িঘরের আকার, জনসংখ্যার ঘনত্ব, স্বাস্থ্যসেবার সক্ষমতা এবং আগে থেকে সংঘাত চলতে থাকার পরিস্থিতি।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬