করোনা হানা দিল নাটোরেও, প্রথম দিনেই শনাক্ত ৮

২৯ এপ্রিল ২০২০, ১২:১৭ AM

© প্রতীকী ছবি

করোনাভাইরাস মুক্ত প্রধানমন্ত্রীর প্রশংসার একদিন পরেই নাটোরে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২২ ও ২৩ এপ্রিল সংগৃহীত নমুনায় এসব ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো সকল ধরনের তথ্য পাওয়া যায়নি, আমি ঢাকা থেকে ই-মেইল এর অপেক্ষায় আছি। ই-মেইল এলেই বিস্তারিত বলা যাবে তবে করোনা পজেটিভ এটা সত্য। আমাদের সংগ্রহীত নমুনার রাজশাহীতে পাঠানো হয়েছিল রাজশাহী থেকে ঢাকায় এনআইএলএম ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকেই আমাকে ফোনে জানানো হয়েছে আপনাদের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা ই-মেইল পেলেই সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি ওই এলাকা লকডাউনসহ যা যা করার দরকার সবই করা হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬