গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট পরীক্ষা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৭ এপ্রিল ২০২০, ০৭:২৭ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের কিট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএচও) পরীক্ষা করে দেখবে বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানান তিনি। এসময় করোনাভাইরাস শনাক্তের কিট সরকারকেও পরীক্ষার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন করেছে। তারা কিট নিয়ে পরীক্ষা করবেন। ইরান, ভারতও আমাদের কিট নিতে চায়। অথচ নিজ দেশে গুরুত্ব দিচ্ছে না। এটাই দুঃখের বিষয়। আমরা অপেক্ষায় থাকব।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারের সঙ্গে কাজ করে। যেহেতু সরকার নেয়নি সেহেতু তারাও আসেনি। তবে তাদের কাছে পরীক্ষার জন্য কিটের নমুনা পাঠানো হবে।

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসকও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিট নেবে। তারা পরীক্ষা করে দেখবে এবং পরে তার ফলাফল রেজাল্ট জানাবে।

শনিবার সরকারকে কিট হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুষ্ঠান করে। ওই দিন সরকারের কেউ কিট গ্রহণের জন্য আসেনি। পরে রবিবার গণস্বাস্থ্যের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা শনাক্তের কিট নিয়ে গেলেও কেউ কিট গ্রহণ করেনি।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬