কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত

২৫ এপ্রিল ২০২০, ১২:৫৯ PM

© ফাইল ফটো

করোনা রোগীদের জন্য ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই হাসপাতালে সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম করোনা পজিটিভ বলে শনাক্ত হলেন।

বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান প্রশাসক নিরুপম দাস বলেন, এই চিকিৎসকের কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং গতকাল শুক্রবার পাওয়া পরীক্ষার ফল থেকে নিশ্চিত হয়েছে যে তিনি কোভিড-১৯ পজিটিভ।

আক্রান্ত চিকিৎসককে তার বাড়ীতে রেখেই চিকিৎসা করা হচ্ছে বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনিই করোনাভাইরাসে আক্রান্ত এই হাসপাতালের প্রথম চিকিৎসক।

বিডিএফের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৪ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন
  • ২৫ জুন ২০২৬
চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬