অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী

২৫ জুন ২০২৬, ১২:২৫ PM
সেলিম ভূঁইয়া ও ড. মিলন

সেলিম ভূঁইয়া ও ড. মিলন © ফাইল ছবি

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দাবি ভূঁইয়া বলে আখ্যা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

ড. মিলন বলেন, ‘আমাদের একজন এমপি আছেন, ওর নাম হলো দাবি ভূঁইয়া। দাবি ভূঁইয়া রেগুলার আমাদের এগুলো জানায়। অতএব আমি এই ব্যাপারে ওস্তাদ হয়ে গেছি দাবি ভূঁইয়ার কথা শুনতে শুনতে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সংসদে যে ভাবে দাবি ভূঁইয়া কথা বলে মনে হয় যেন, ৭০ অনুচ্ছেদ উনি একাই পালন করছেন। চিনছেন তো দাবি ভূঁইয়াকে, সেলিম ভূঁইয়া। উনি আমার জেলারই অর্গানাইজিং সেক্রেটারি। আমার খুব কাছের লোক।’

মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন—এই দুই মাসের বকেয়া বেতন একসঙ্গে জুলাই মাসে দেওয়া হবে বলে জানান মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬