মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন

২৫ জুন ২০২৬, ১২:৩৮ PM
মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল

মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল © সংগৃহীত

মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করেছে মালিকপক্ষ। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ স্থগিত চেয়েও আবেদন করা হয়েছে। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এই আপিল করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) আদ‌্‌-দ্বীন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (মেডিকেল) মো. সিদ্দিকুর রহমান সুমন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ২৭ মে তিন ঘণ্টার ব্যবধানে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৭ জুন মানবিক বিবেচনায় হাসপাতালটি চালুর আবেদন করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আদ্‌-দ্বীনের সংকটে দেশে বিদেশি শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যাবে: বিপিএমসিএর শঙ্কা

এদিকে হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছেন আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের দেশি-বিদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের (এন‌এমসি) নীতিমালা একই কলেজ থেকে কোর্স সম্পন্ন করা এবং ইন্টার্নশিপ নিশ্চিতের বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় ডিগ্রির কার্যকারিতা হারানোর ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এ নিয়ে চলতি সপ্তাহে ভারতীয় হাইকমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ধরনা দেন ভারতীয় শিক্ষার্থীরা। তবে কোনো ধরণের আশ্বাস ছাড়াই তাদের ফিরতে হয়েছে।

পরে ১৪ জুন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ক্লিনিক্যাল ক্লাস ও প্রশিক্ষণ অন্য হাসপাতালে সম্পন্ন করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সংশ্লিষ্ট মেডিকেল কলেজকে নির্দেশ দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে চলমান ফাইনাল প্রফের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য পার্শ্ববর্তী কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছে প্রতিষ্ঠানটি।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9