করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে বিএলআরআই

২৫ এপ্রিল ২০২০, ১২:০৪ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাস শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। শনিবার (২৫ এপ্রিল) থেকে এই পরীক্ষা শুরু হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

গতকাল তারা আরও জানান, এ সময় করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫০৩ জন আক্রান্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৮৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন, ফলে মোট সুস্থ হয়েছেন ১১২ জন।

মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন
  • ২৫ জুন ২০২৬
চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬