করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০

২২ এপ্রিল ২০২০, ১২:১১ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। এছাড়া, আক্রান্ত আরও ৩৯০ জন নতুন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭২ জনে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯০ জনের ফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ১০ জন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে সর্বমোট ১২০ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬