অস্ত্রোপচারে আশঙ্কাজনক অবস্থায় উত্তর কোরিয়ার কিম!

২১ এপ্রিল ২০২০, ১০:১৯ AM

সম্প্রতি অস্ত্রোপচারে হয়েছে উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের। এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। আর এ জন্যই গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। যদিও এর আগে প্রত্যেকবারই দাদার জন্মদিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সবসময় উপস্থিত ছিলেন কিম জং উন।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, অস্ত্রোপচারের পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে দ্য ডেইলি এনকে'র প্রতিবেদনে বলা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের গোপনীয়তার কারণে কিমের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, কিমের অনুপস্থিতি নিয়ে যে ধারণা করা হচ্ছে সেটি সঠিক না। এ বছর ১৭ বার প্রেসিডেন্ট কিম জং উন জনসম্মুখে এসেছেন বলেও দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬