নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর...

২৫ জুন ২০২৬, ০৪:৪৮ PM
নেইমারের ছেলে দাভি লুকাকে মাঠে প্রবেশে বাধা

নেইমারের ছেলে দাভি লুকাকে মাঠে প্রবেশে বাধা © ভিডিও থেকে সংগৃহীত

প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার দিনটি নেইমারের জন্য ছিল স্মরণীয়। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে পরিবারের সঙ্গে দলের জয় উদ্‌যাপন করতে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তার ছেলে দাভি লুকাকে। নিরাপত্তাকর্মীরা তাকে চিনতে না পেরে মাঠে প্রবেশে বাধা দেন। পরে নিজেই ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন নেইমার নিজেই।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন শেষে গ্যালারির দিকে যান নেইমার। সেখানে উপস্থিত ছিলেন তার ১৪ বছর বয়সী ছেলে দাভি লুকা। বাবাকে দেখে গ্যালারি থেকে মাঠে নামার চেষ্টা করে দাভি। তবে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে চিনতে পারেননি। তারা মনে করেন, একজন কিশোর অনুমতি ছাড়া মাঠে প্রবেশের চেষ্টা করছে। ফলে তাকে আটকে দেওয়া হয়।

এ দৃশ্য দেখে দ্রুত সেখানে যান নেইমার। তিনি নিরাপত্তাকর্মীদের বিষয়টি বুঝিয়ে বললে দাভিকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে মাঠে নেমে বাবাকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করে দাভি। এ সময় তাকে তার বোনদের সঙ্গেও উল্লাস করতে দেখা যায়।

ম্যাচে উপস্থিত ছিলেন নেইমারের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্ডিও। তাদের দুই সন্তান মেভি ও মেলও মাঠে ছিল। ম্যাচ শেষে সন্তানদের কোলে নিয়ে উদ্‌যাপন করতে দেখা যায় ব্রাজিল তারকাকে।

ব্যক্তিগত জীবনে নেইমার চার সন্তানের বাবা। তার প্রথম সন্তান দাভি লুকার জন্ম ২০১১ সালে, সাবেক সঙ্গী ক্যারোলিনা ডান্টাসের ঘরে। এরপর ২০২৩ সালে ব্রুনা বিয়ানকার্ডির ঘরে জন্ম নেয় মেভি। ব্রুনার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় মডেল আমান্ডা কিম্বারলির সঙ্গে সম্পর্কের ফলে ২০২৪ সালে জন্ম নেয় কন্যা সন্তান হেলেনা। বর্তমানে সে মায়ের সঙ্গেই থাকে। ২০২৫ সালে ব্রুনা জন্ম দেন মেলের। চলতি বছর ব্রুনা আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। ফলে শিগগিরই পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন নেইমার।

এবারের বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে রেখেছেন। ১৬ বছর ধরে জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচ খেলা এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফুটবলারের অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

তবে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করেননি আনচেলত্তি। ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা নিয়েছেন ব্রাজিল কোচ।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না নেইমার। তবে বদলি খেলোয়াড়দের তালিকায় তার নাম থাকায় মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়। ম্যাচের ৬৫ মিনিটে বেঞ্চ ছেড়ে ওয়ার্মআপ শুরু করেন তিনি। তখনই স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9