সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের ২৯৬২ জনই বাংলাদেশি

২১ এপ্রিল ২০২০, ০৮:১২ AM

© ফাইল ফটো

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ১৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি। দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৬৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১১ জন।

রবিবার (১৯ এপ্রিল) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬২ জনই বাংলাদেশি।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রবিবার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বিদেশিদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে বাংলাদেশের নাগরিকদের আক্রান্তের সংখ্যা।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬