করোনামুক্ত হলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন

২০ এপ্রিল ২০২০, ০১:১১ PM

© ফাইল ফটো

নারায়াণগঞ্জ জেলা সিভিল সার্জন করোনামুক্ত হয়েছেন। এক সপ্তাহ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়ে এখন তিনি সুস্থ আছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

এর আগে নমুনা সংগ্রহের পর গত ৯ এপ্রিল তার দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়। পরে তিনি আইসোলেশনে চলে যান নিজ বাড়িতে। সেখানে থেকেও নিয়মিত মোবাইল ফোনে দাপ্তরিক কাজ চালিয়ে যান এবং বিভিন্ন কাজে সমন্বয় করেন বিভিন্ন দপ্তরের সঙ্গে।

নারায়াণগঞ্জ সিভিল সার্জন বলেন, আমি গত ৯ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলাম। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। ১৬ এপ্রিল পুনরায় টেস্ট করানো হলে সেখানে আমার করোনা নেগেটিভ আসে। পরে আবারও ১৮ তারিখ টেস্ট করানো হলে সেখানেও আমার নেগেটিভ আসে। ফলে পরপর দুইবার ফলাফল নেগেটিভ আসায় এখন আমি পুরোপুরি সুস্থ।

তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে আরো ৫ থেকে ৭ দিন বিশ্রামে থাকার পর আবারও আমি কাজে ফিরতে পারবো। কাজ করতে কোনো সমস্যা হবে না।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬