করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে!

২০ এপ্রিল ২০২০, ১২:৪২ PM

© সংগৃহীত

এবার করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার ৭টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তারা বের হচ্ছেন না। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় টহল জোরদার করা হয়েছে।

রবিবার( ১৯ এপ্রিল) থেকে জেলার সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর গ্রামসহ ৭টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে রয়েছে। এর আগে গত শনিবার ওই এলাকায় মাওলানা জুনায়েদ আহমেদ আনসারীর জানাযায় লাখো মানুষের সমাগম হয়। এরপরই ওই ৪টি গ্রামসহ আশ পাশের ৭টি গ্রামের বাসিন্দাদের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যতিত কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় কেনাকাটার জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সাথে যোগযোগ করলে তারাই কেনা কাটার পর তাদের বিল পরিশোধ করতে হবে। হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবার গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬