দিনে ৩ বার চা খেলে সেরে যাবে করোনা, এই দাবি কি ঠিক?

১৯ এপ্রিল ২০২০, ০৭:০২ PM

© আনন্দবাজার

দিনে তিন বার চা খেলে নাকি সেরে যাচ্ছে করোনাভাইরাস, দাবি করা হচ্ছে ভাইরাল হওয়া এমন এক পোস্টে। তাতে বলা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণ সারাতে দু’টি উপায়ের কথা বলা হচ্ছে।

এক, ইসরায়েলে আবিষ্কার হয়েছে করোনা সারানোর এক সহজ উপায়। গরম জল, স্লাইস করা লেবু আর বেকিং সোডা মিশিয়ে চায়ের মতো খেলেই নিমেষে শেষ হয়ে যাবে করোনা ভাইরাস। কারণ এতে শরীরের পিএইচ মাত্রা বেড়ে যায়।

করোনাভাইরাসের পিএইচ মাত্রা ৫.৫ থেকে ৮.৫ এর মধ্যে। আপনার শরীরের পিএইচ মাত্রা এর চেয়ে বেশি হলেই নির্মূল হবে করোনাভাইরাস। ইসরায়েলিরা এই সহজ উপায়টি শিখে নিয়ে দিব্যি আছেন। তাই তাদের মধ্যে এই ভাইরাস নিয়ে কোনও আতঙ্ক নেই।

দুই, সিএনএন-এর একটি ব্রেকিং নিউজকে উদ্ধৃত করে বলা হচ্ছে, চিনের যে চিকিৎসক প্রথমবার কোভিড-১৯ নিয়ে সতর্ক করেন, তিনি নিজে এই ভাইরাসের সংক্রমণে মারা গেলেও এর নিরাময়ের উপায় বলে দিয়ে গিয়েছেন।

তিনি বলেছিলেন মিথাইলজ্যানথাইন, থিওব্রোমিন বং থিওফাইলিন, এই তিন যৌগ শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই ভাইরাসের সংক্রমণ আটকায়। এই তিনটি যৌগই পাওয়া যায় চা পাতায়। চিনারা কোভিড-১৯ আক্রান্তদের দিনে ৩ বার চা খাইয়ে সারিয়ে তুলছেন। এভাবেই উহানে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোও আটকানো গেছে। থেমেছে গোষ্ঠী সংক্রমণও।

ফেসবুকে বিভিন্ন পেজ, প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এগুলি। হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়ছে এমনই সব মেসেজ। তবে যেসব উপায়গুলোর কথা বলা হয়েছে সেগুলোর স্বপক্ষে প্রমাণ এখনও কোথাও নেই। ইসরায়েলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। চিনেও চা খেয়ে লোকে সুস্থ হওয়ার খবর নেই।

আনন্দবাজারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, ইসরায়েলে মৃতের সংখ্যা ১৭১। সে দেশে সরকারিভাবে এই কোন ওষধি পানীয়ের কথা বলা হয়নি। যেভাবে লেবু আর বেকিং সোডা মেশানো পানীয় খেয়ে শরীরের পিএইচ মাত্রা বাড়ানোর কথা বলা হয়েছে।

জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষক জাঁ ফিলিপ বঁজু-র একটি গবেষণাপত্র বলছে, ডায়েটে পরিবর্তন ঘটয়ে এ ভাবে শরীরের পিএইচ মাত্রায় পরিবর্তন ঘটানো যায় না। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর একটি ব্লগ বলছে, এমন কোনও প্রমাণ নেই যেখানে দেখা গিয়েছে লেবু বা রসুন এই নতুন করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করেছে।

দিনে তিন বার চা খেয়ে চিনে করোনাভাইরাস সংক্রমণ আটকানোর যে কথা বলা হচ্ছে। চা, কফি, চকোলেটে উপস্থিত মিথাইলজ্যানথাইন। এই যৌগ ঝিমুনি কাটিয়ে শরীরকে চনমনে করতে সাহায্য করলেও তা যে করোনাভাইরাস সংক্রমণ আটকায়, তার কোনও প্রমাণ নেই।

ভাইরাল হওয়া দ্বিতীয় মেসেজটিতে সিএনএন-এর একটি ব্রেকিং নিউজের কথা বলা হয়েছে। সিএনএন এমন কোনও খবর আদৌ করেনি। লি ওয়েনলিয়াং বলে যে চিকিৎসকের কথা বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি গত ৭ ফেব্রুয়ারি মারা যান। তিনি ছিলেন পেশায় চক্ষু বিশেষজ্ঞ। ভাইরাস নিয়ে তাঁর কোনও গবেষণা ছিল না।

এমনিতে আমাদের রোজকার অভ্যাসে গলা খুসখুস করলে গরম পানীয় দিয়ে গার্গেল করা, গলা ব্যথা হলে আদা দিয়ে চা খেয়েই থাকি। কিন্তু সেসবে যে করোনা আটকাবে না এবং এই ধরনের মেসেজগুলি যে ভুয়া তা জানাচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরোও।

নির্বাচন থেকে চুড়ান্তভাবে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬