চারটি বিমানে যুক্তরাজ্য থেকে ফিরছেন বাংলাদেশিরা

১৯ এপ্রিল ২০২০, ০৪:৩২ PM

© ফাইল ফটো

চলমান ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং পরবর্তী রবিবার চারটি বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন তারা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৮৫০ সিটের বিমানে প্রতিটি ফ্লাইটের টিকিট পড়বে ৬০০ পাউন্ড করে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভ্রমণকারীদের বাড়ি যেতে সাহায্য করছে দেশটির সরকার।

এর বাইরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকেও ফিরে গেছেন ব্রিটিশ নাগরিকরা। ভারত থেকে আরো ১৭টি ফ্লাইট যাবে ২০ থেকে ২৭ এপ্রিলের মাঝে। পাকিস্তান থেকে ২১ থেকে ২৭ এপ্রিলের মাঝে ১০টি ফ্লাইট যাবে যুক্তরাজ্যে।

মার্চে করোনাভাইরাস বৈশ্বিক মহামারী হওয়ার পর ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, তিন থেকে ১০ লাখ ব্রিটিশ নাগরিক বিশ্বের নানা জায়গায় ঘুরছিলেন।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬