৫২ জেলায় ছড়ালো করোনা, কোন জেলায় কত?

১৮ এপ্রিল ২০২০, ০৯:২৭ AM

© প্রতীকী ছবি

দেশে এ পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার ৮৩৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ঢাকার বাইরে আরও ৫১টি জেলায় ছড়িয়েছে মরণঘাতী এ রোগ। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্টান (আইইডিসিআর) থেকে দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া সংক্রমণ সংখ্যা অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়।

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা শহরেই ৭৪০ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর বাইরে ঢাকার অন্য উপজেলাগুলোতেও আক্রান্ত আছেন আরও ২৮ জন। অর্থাৎ কেবল ঢাকা জেলাতেই আক্রান্তের সংখ্যা ৭৬৮ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। কোভিড-১৯ এর হটস্পট ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। দেরিতে সংক্রমণ পাওয়া গেলেও এখন গাজীপুরে আক্রান্তের সংখ্যা এখন তৃতীয় সর্বোচ্চ ১১৭ জন। আর শুরুর দিকেই করোনাভাইরাস হানা দেওয়া মাদারীপুরে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

এছাড়াও ঢাকা বিভাগের নরসিংদীতে ৬৫ জন, মুন্সীগঞ্জে ২৭ জন, কিশোরগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ১৭ জন, টাঙ্গাইলে নয়’জন,মানিকগঞ্জে পাঁচ জন, রাজবাড়ীতে সাত জন, শরীয়তপুরে ছয়জন ও ফরিদপুরে দুইজন কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৮ জন, জামালপুর জেলায় ১২ জন, নেত্রকোনায় ছয় জন ও শেরপুরে পাঁচ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৯২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরে ১৮ জন, কুমিল্লা জেলায় ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জন, চাঁদপুরে আট জন, নোয়াখালী জেলায় দুইজন, ফেনী জেলায় একজন ও কক্সবাজারে একজনের মধ্যে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটে তিনজন, মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া সুনামগঞ্জেও একজন এই ভাইরাসে আক্রান্ত আক্রান্ত হয়েছেন।

এদিকে রংপুর বিভাগের গাইবান্ধায় ১২ জন, দিনাজপুর জেলায় আটজন, নীলফামারীতে ছয় জন, ঠাকুরগাঁওয়ে তিন জন, রংপুর জেলায় চার জন, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১৭ জন, বরগুনা জেলায় পাঁচ জন, পিরোজপুর জেলায় চার জন, ঝালকাঠি জেলায় তিন জন, পটুয়াখালী জেলায় দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

খুলনা বিভাগের নড়াইল জেলায় দুইজন, খুলনা জেলায় একজন ও চুয়াডাঙ্গায় একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও বাগেরহাটে একজন ও যশোরে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত আটজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী জেলায় চারজন, জয়পুরহাটে দুইজন, পাবনায় একজন ও বগুড়ায় একজন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে এক হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৭৫। আক্রান্তদের মধ্যে আরও ৯ জন সুস্থ হয়ে উঠেছেন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬