করোনা: নারায়ণগঞ্জে দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ এপ্রিল ২০২০, ১১:৩৭ AM

© ফাইল ফটো

নারায়ণগঞ্জে দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হওয়ার পরও সেখানে করোনা টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য এখনো কোন ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় অবিলম্বে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে করোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তিনি এসব নির্দেশনবলী স্বাস্থ্য কর্মকর্তাদের জানান। নারায়ণগঞ্জের সার্বিক করোনার চিত্র ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিশদভাবে তুলে ধরেন নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) সামসুদ্দোহা সঞ্চয়।

সামসুদ্দোহা জানান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৬ জন মেডিকেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার চিকিৎসারত ডাক্তারদের এন-৯৫ মাস্ক নেই। তারা ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিৎসা করে যাচ্ছেন। তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এছাড়া করোনা জন্য বিশেষায়িত খানপুর হাসপাতালে করোনার পরীক্ষার জন্য কোন পিসিআর ল্যাব এখনো নেই। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিস্তারিত শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতদিন তাহলে নারায়ণগঞ্জ পুরোপুরিভাবে ঢাকার ওপরই নির্ভর করে আসছে!

সাথে সাথেই নারায়ণগঞ্জে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন এসব করা হয়নি তা জানতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেন। সেখানকার কর্মকর্তাদের অবিলম্বে নারায়ণগঞ্জে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬