তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ

২৫ জুন ২০২৬, ০৯:৩০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই হারারেতে পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২৮ জুন শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বৃহস্পতিবার (২৫ জুন) এই সফরের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজজয়ী দল থেকে নতুন স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় খেলতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান। প্রায় তিন বছর পর ওয়ানডেতে ফিরে ব্যাট হাতে ৩ রান এবং বল হাতে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি তার।

অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে পায়ের চোটে পড়া লিটন দাস এখনও টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন। তাই একমাত্র টেস্টের দলে রাখা হয়নি তাকে। তবে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এই উইকেটকিপার-ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন তিনি।

৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9